দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সরকার গঠনের এক মাসের মধ্যেই পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন করা হয়েছে। সোমবার (১ জুন) কলকাতার লোকভবনে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন করে আরও ৩৫ জন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
এর ফলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার সদস্যসংখ্যা বেড়ে ৪১ জনে দাঁড়িয়েছে।
লোকভবনে আয়োজিত অনুষ্ঠানে নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আর এন রবি। শপথ নেওয়া ৩৫ জনের মধ্যে ১৩ জন পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। বাকিরা প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
দলীয় সূত্র জানিয়েছে, গত সপ্তাহে নয়াদিল্লিতে মন্ত্রিসভার চূড়ান্ত কাঠামো ও সদস্য নির্বাচন নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পশ্চিমবঙ্গ বিজেপির শীর্ষ নেতৃবৃন্দ এবং দলের কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদন পাওয়ার পরই মন্ত্রিসভা সম্প্রসারণের প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
এর আগে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজয়ের পর গত ৯ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে প্রথমবারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী।
নতুন ৩৫ সদস্যের অন্তর্ভুক্তির মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে বিজেপির নেতৃত্বাধীন সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন সম্পন্ন হলো।
এমএস/